পাবনায় নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ১ জন গ্রেফতার
পাবনা জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বহু অসাধু ব্যবসায়ী নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রি করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। মাঝে মধ্যে কিছু ধরা পড়লেও অনেকে গোপনে নকল বিড়ি তৈরি করে বাজারজাত করা অব্যাহত রেখেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু ধরা পড়লেও অনেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তবে র্যাব ও পুলিশের অভিযানে মাঝে মধ্যে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ প্রেফতার হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চাটমোহরে র্যাব অভিযান চালিয়ে ১৩ লাখ ৫০ হাজার নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ একজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার চাটমোহর উপজেলার কুবিরদিয়া গ্রামে কাশেম প্রামাণিক এর বাড়িতে অভিযান চালিয়ে নকল ব্রান্ডরোলযুক্ত ১৩,৫০,০০০ শলাকা বিড়িসহ ১ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।
কুবিরদিয়া গ্রামের গ্রেফতারকৃত গ্রামের মোঃ মিন্টু (৪২) র্যাবের কাছে স্বীকার করেছে তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।
পরে জব্দকৃত বিড়িসহ মিন্টুর বিরুদ্ধে মামলা করে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি