টানা ৪০ দিন জামাতে নামাজ পরে পুরস্কার পেলেন মাদারীপুর ঝাউদির ২৫ যুবক ও বৃদ্ধ
শিশু-কিশোরছাড়াও যুবক, বৃদ্ধসহ নানান বয়সের মানুষকে নামাজের প্রতি উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মাদারীপুরের এক ব্যবসায়ী মাহমুদুল হাসান। সেই ঘোষণা অনুযায়ী টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছেন একটি মসজিদের ইমামসহ ২৫ জন কিশোর, যুবক ও বৃদ্ধ।
সুপার শপের স্বত্বাধিকারী মাহমুদুল হাসানের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাইতুন নূর জামে মসজিদে আজ এ আয়োজন করা হয়।
জানা যায়, ব্যবসায়ী মাহমুদুল হাসান ঘোষণা দিয়েছিলেন, সব বয়সের মানুষ যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে তাদেরকে একটি করে কাচের ডিনার সেট ও কাচের প্লেট পুরস্কার দেওয়া হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ ৪০ দিন জামাতের সঙ্গে আদায় করবেন তাদের জন্য ছিল কাচের ডিনার সেট এবং যারা এর কম ওয়াক্ত নামাজ পড়বেন তাদের কাচের প্লেট দেওয়া হবে।
এতে উৎসাহিত হয়ে এলাকার অনেকই নিয়মিত নামাজ আদায় শুরু করেন। টানা ৪০ দিন পর শুক্রবার নিয়মিত জামাতে নামাজ আদায় করেছেন এমন ২৫ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার পান বাইতুন নূর জামে মসজিদের ইমাম সাহেব আবুল বাশার। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মসজিদের সভাপতি সোহরাব হাওলাদার।
বিজয়ী সোহরাব হাওলাদার (৮০), আনোয়ার হোসেন হাওলাদার (৫২), ওহাব হাওলাদার (৮৫), আব্দুর রহমান (১৪), তকি (১২), সিয়াম (১৭), লিয়াম (১৫), জুনায়েদ (১৫), মতিউর রহমানসহ (২২) আরও অনেকে পুরস্কার গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied