ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মাতৃপুষ্টি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ৪:১৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে  শিশু ও মাতৃপুষ্টি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার আটঘোরিয়া কলোনি পাড়া এলাকায় প্রায় ৫০ জন মা ও কিশোরীদের নিয়ে শিশু ও মাতৃপুষ্টি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
কমিউনিটি ক্লিনিকের সেবা সমূহ গুলো অবগতকরণ বিশেষ করে গর্ভবতী মা, নবজাতক শিশু ২৯ থেকে তার ঊর্ধ্বে  সকল মহিলাদের ভায়া পরীক্ষা (জরায়ুর মুখ পরীক্ষা) এবং বাল্যবিবাহ বন্ধ করনে উঠান বৈঠকের মাধ্যমে তা  বিশেষভাবে আলোচনা করা হয়।
 
বাসুরিয়া কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি কাজল দাস বলেন,আমাদের কমিউনিটি ক্লিনিক গুলোতে এ সকল সেবা প্রদান করা হয়। পাশাপাশি আমরা কিশোর কিশোরীদের আয়রন ফলিক এসিড ও ভিটামিন দিয়ে তাদের পুষ্টিহীনতা দূর করি। ক্লিনিকে প্রতি মাসে একটি করে  ইপিআই ক্যাম্প করা হয় সেখানে শিশুদের টিকা প্রদান করা হয়। এছাড়া আমরা সকল প্রকার জন্ম বিরতি করন সামগ্রী প্রদান করে থাকি। 
 
উক্ত উঠান বৈঠকে উপজেলার সামাজিক উন্নয়ন মূলক সংগঠন  স্বপ্ন নিয়ে পথ চলা এর প্রতিষ্ঠা এস.এম বাহাদুর আলী  উপস্থিত থেকে বলেন, হোম ডেলিভারি (বাড়িতে  প্রসব) করানো   যাবে না....! বাড়িতে বাড়িতে প্রসব করালে কি কি ধরনের মারাত্মক সমস্যা হতে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে প্রসব করালে তার উপকারিতা সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেন। তারা আরো বলেন,যদি কোন মা বোনের কোন  কারণে সিজারের ব্যবস্থা করা লাগে তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইয়ুথ আইকন উপাধিতে ভূষিত উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আমিমূল ইহসান  তৌহিদ স্যার বিনামূল্যে তার ব্যবস্থা করে দেন সেখানে একটি পয়সাও লাগে না। 
 
এসময় বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার