ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম মহানগর মহিলা দলে চার নেত্রী শোকজের জবাব দিলেন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৪-২০২৩ রাত ১০:৩

চট্টগ্রাম মহানগর মহিলা দলের কমিটির গত কমিটির সিনিয়ির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী আঁখি সুলতানা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান মাহমুদ লিটাসহ চট্টগ্রাম মহানগর নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রার্থী হলেও তাদেরকে আগের কমিটিতে যে পদে ছিলেন সেখান থেকে সরিয়ে নিচে নামিয়ে দেয়া হয়েছে। উক্ত কমিটির পদ প্রত্যাখান করে প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। এক পর্যায়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নির্দেশে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের স্বাক্ষরিত এক পত্রে গত ৬ এপ্রিল প্রতিবাদী চার নেত্রীকে শোকজ করে মহিলা দলের কেন্দ্রীয় কমিটি। গত ৬ এপ্রিল  চার নেত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের শোকজের জবাব দেন। শোকজের জবাব মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা বলেন, ১৯৯১ সাল থেকে বিএনপির ওয়াড, ইউনিট, থানা, মহানগর কেন্দ্রীয় কমিটিতে একজন দলের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিবের সাক্ষাৎকামনা করছে। একইভাবে মহানগর মহিলা দলের সাবেক সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর জেসমিনা খানম বলেন, বিগত ১৫ বছর দরে বিএনপির জন্য কাজ করে যাচ্ছে। কখনো দলের কর্মসূচি থেকে বিরত ছিলেন না, দলের স্বার্থ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে কখনো জড়িত ছিল না বলে দাবি করে  জবাব দেন। মহিলা দলের মহানগর কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আঁখি সুলতানা বলেন, বিএনপি রাজনীতির সাথে ৩১ বছর ধরে জড়িত। মহানগর মহিলা দলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান মাহমুদা আকতার লিটা শোকজের জবাব বলেন, বিগত ১২ বছর ধরে বিএনপির রাজনীতি এবং মহিলা দলের সাথে জড়িত থেকে প্রতিটি কর্মকান্ডে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সবাই সর্বশেষ চট্টগ্রাম মহানগর মহিলা  দলের বর্তমান সমস্যা সমাধান করতে হলে বিএনপির মহাসচিব ও মহিলা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে একান্ত বৈঠক করলে চলমান সমস্যা সমাধান হয়ে যাবেন বলে তারা মনে করেন।  এ চারজন নেত্রী মামলা হামলা জেল জুলুম নির্যতানের শিকারও হয়েছে। 
মনোয়ারা বেগম মণিকে সভাপতি এবং জেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে তৃতীয় দফায় একই পদে রাখা হয়েছে। কমিটি ঘোষণার পর পরই বিদ্রোহ সৃষ্টি হয়েছে বিএনপির এই অঙ্গ সংগঠনটিতে। নতুন কমিটিতে অবমূল্যায়নের অভিযোগে ১৩ জন একযোগে পদত্যাগ করেছেন। চট্টগ্রাম মহানগর মহিলা দলের নতুন কমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের মধ্যে  বিরোধ দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানায়। এ বিষয়ে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা বিশেষ করে কোন নেতা কর্মীকে মাইনাস করার পক্ষে না, চট্টগ্রাম মহানগর মহিলা দলের কয়েকজনকে শোকজ করা হয়েছে তাদের জবাব সন্তোষ্ঠজনক হলে তাদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্ঠা করব না হয় কেন্দ্রীয় কমিটিতে অর্ন্তভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার