মঠবাড়িয়ায় বাংলা নববর্ষের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মিলনায়তনে ১০ এপ্রিল সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিকের সভাপতিত্বে বাংলা নববর্ষের বর্ষ বরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ও সাংষ্কৃতিক অঙ্গণের বিভিন্ন বক্তারা কয়েক যুগ আগের পহেলা বৈশাখের স্মৃতিচারণ করে বলেন, সেই মনোমুগ্ধকর মিলনমেলা আর মাটির ব্যাংকের ৬ মাস পূর্বের থেকে এ দিনটির উদযাপনের তিল তিল করে অর্জিত টাকা পয়সা গুছানোর আনন্দে উব্দেলিত দিনগুলো আমাদের এ প্রজন্মের কাছে যেন আজ স্বপ্নের মত। আগামী প্রজন্মকে মাদক ও ইন্টারনেটের ছোবল থেকে সকলের সম্মিলিত উদ্যোগে সুস্থ্য ধারার আবার সোনালী দিনে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করার আহবান জানান। প্রতি বছর এ দিবসটি যাতে পুরনো দিনের মত করে আগামী প্রজন্ম উপভোগ করতে পারে সে লক্ষ্যে পৃথরূপে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মেলার আয়োজন করার দাবী করেন। এর পাশাপাশি দিবসটি যথাযোগ্য মর্যাদায় সকল কর্মসূচিকে পবিত্র রমজানের প্রতি সম্মান প্রদর্শন করে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এতে বক্তব্য রাখেন সৈকত রায়হান, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদৌস প্রিন্স, আবদুল হালিম, থানা ইন্সপেক্টর (তদন্ত), মো: রুহুল আমিন, প্রধান শিক্ষক, হাতেম আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, হারুন-অর-রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব উত্থান মজুমদার প্রমূখ।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ