ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে খুন করল ছোট ভাই


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ১:২৭

পারিবারিক কলহের জের ধরে একই ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাইয়ের হাতে হত্যার শিকার হলেন বড় ভাই আবু রায়হান (২৬)। রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার আবু রায়হান ওই গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে।

নিহতের পরিবারসূত্র জানায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান, রোমান (২৪) ও জামাল (১৬) শুয়ে পড়েন। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়েন। সুযোগমতো রোমান তার বড় ভাইকে ধারালো চাকু দিয়ে জবাই করতে শুরু করে। ছটফট শব্দে ছোট ভাই জামালের ঘুম ভেঙে যায়। এ সময় তার চিৎকারে পাশের ঘরের ঘুম থেকে উঠে তাদের বাবা শাহজান ফকির এগিয়ে এলে দরজা খুললে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন  ।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি  । পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে  । ঘাতক ভাই রোমান গা ঢাকা দিয়েছে  । তাকে দ্রুত গ্রেফতার করতে অভিযান চলছে  ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত