ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ১:৩৪

ঢাকার সাভারের রাজাসন ডেল্টার মোড় এলাকায় রোববার রাতে অটোরিক্সা ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছে, ফরিদপুর জেলার চরভদ্রসন থানার মধ্যপাড়া এলাকার শেখ মান্নানের ছেলে লিটন মিয়া (২২) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার আমজাদ হোসেনের ছেলে মো. ফজলু (২৯)।

সাভার মডেল থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১০ টায় সাভারের রাজাশন ডেল্টার মোর এলাকা থেকে মো: রাজিব নামে এক চালককে ভয়ভীতি দেখিয়ে মারধর করে জোরপূর্বক অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল চার ছিনতাইকারি। তারা হচ্ছে, লিটন মিয়া, মো. ফজলু , মামুন মোল্লা (২৬), ও মামুন (২৮)। এরা সবাই অটোরিকশা ছিনতাইকারী চক্রের পেশাদার সদস্য।

ওই অটোরিকসা চালককে পথচারীরা উদ্ধার করে  জাতীয় জরুরী পরিষেবা "৯৯৯" এ ফোন দি‌য়ে  পুলিশের সহযোগিতা চায়। পরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে হাতেনাতে লিটন মিয়া ও মো. ফজলু নামের অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় মামুন মোল্লা (২৬), ও মামুন (২৮) পালিয়ে গেছে।

পুলিশ আরও জানায়, এই ছিনতাইকারী চক্রটি দিনে বাসায় ঘুমিয়ে থাকে আর রাত হলে মহাসড়ক ও শাখা সড়কগুলোতে ছিনতাইয়ে নামে। এই চক্রের বাকি দুই সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, জাতীয় জরুরী পরিষেবা ৯৯৯ এ ভুক্তভোগী রাজিব নামে এক অটোরিকশা চালকের অভিযোগের প্রেক্ষিতে ওসি স্যারের নির্দেশে এএসআই হাসান আলী সহ সঙ্গীয় ফোর্স তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার