মাদারীপুর শিবচরে ১১ শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক ২
মাদারীপুরের শিবচরে ১১ শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাহবুব খলিফা (২৮) ও সোহাগ ফকির (২৫) নামে দুই জনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। রাত সোয়া ১০ টার দিকে শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় দাদাভাই হাউজিং প্রকল্পের নির্মানাধীন মসজিদের কাছে থেকে তাদের আটক করা হয়।সোমবার দুপুর ১২ টার দিকে বিষয়টি সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান।
আটক মাহবুব খলিফা শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মোজাফ্ফরপুর কাচাই মাদবরের কান্দি গ্রামের দাদন খলিফার ছেলে ও সোহাগ ফকির শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল নদীর পাড় এলাকার জসিম ফকিরের ছেলে। পুলিশ জানায়, গতকাল রাতে শিবচর থানার উপপরিদর্শক পরিমল বিশ্বাসসহ কয়েকজন উপপরিদর্শক শিবচর বাজারে অবস্থান করতে ছিলো।এময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে।পরে পুলিশের সদস্যরা সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।এসময় তাদের ১১ শত পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে শিবচর থানায় মাদক দ্রুব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।আজ দুপুরে তাদের মাদারীপুর আদালত প্রেরন করা হয়।উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
Link Copied