বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগের যাত্রা শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বা কৃষি আবহাওয়া বিজ্ঞান বিভাগের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে। এই বিভাগের স্নাতকোত্তর প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ৩০ এপ্রিল।
সোমবার (১০ এপ্রিল) বিকাল চারটার দিকে বাকৃবির কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে একটি মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়। এগ্রোমেটিওরোলজি বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী। এছাড়া বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও এগ্রোমেটিওরোলজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান বলেন, ২০২০ সালের ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগ চালুর জন্য অনুমোদন দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্নাতকোত্তর পর্যায়ে প্রথমবারের মতো একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিভাগটি। ইতোমধ্যে ১৫ জন শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। প্রথম ব্যাচ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এগ্রোমেটিওরোলজি বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থীরা দেড় বছরে তিনটি সেমিস্টারের মাধ্যমে ডিগ্রি অর্জন করবে। এসময়ে তারা এগ্রোমেটিওরোলজি সম্পর্কিত মোট ৪০ ক্রেডিটের বিভিন্ন কোর্স অধ্যয়ন করবে। দেশে ও দেশের বাইরে এই ডিগ্রির অনেক গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নেরও সুযোগ রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বাকৃবির গ্র্যাজুয়েটরা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য যথেষ্ট জ্ঞান ও যোগ্যতাসম্পন্ন। যুগের চাহিদা মেনে বাকৃবিতে নতুন বিভাগ চালু করা হয়েছে। আমি এই বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানাই। এই বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাও উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক , সকলের সহযোগিতা চান তিনি।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত