রায়গঞ্জে চালু হলো ডিজিটাল পেমেন্ট গেটওয়ে
এনালগকে বিদায় জানিয়ে ডিজিটাল লেনদেন হিসেবে রাজধানীর পর ক্যাশলেস যুগে প্রবেশ করেছে দেশের উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে।এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশে যুক্ত হয়েছে প্রান্তিক এ ইউনিয়নটি। এখন থেকে অনলাইনে যেকোনো প্রান্ত থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনসহ প্রায় সকল সেবা পাচ্ছেন ইউনিয়নের সর্বসাধারণ।জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ অনলাইন সেবাগ্রহীতারা সেবা অতি সহজে নিতে পেরে খুশি। সেবাগ্রহীতারা বলছেন, এ সেবার মাধ্যমে আমরা ঘরে বসে নিজ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সকল ধরনের ফি জমা দিতে পারবো। তবে অনলাইনের মাধ্যমে দ্রুত সময়ে নগদ ক্যাশ ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ।এ সেবার মাধ্যমে গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত ভাবে সরকারি খাতে সরাসরি রাজস্ব আদায় হবে বলে জানান ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান। ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ বলেন, সঠিক তথ্য বুঝে দিন,ঘরে বসে সেবা নিন চেয়ারম্যান মহোদয়ের এমন স্লোগানে আমরা ইতিমধ্যে বাড়ি বাড়ি জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। বর্তমানে ডিজিটাল ক্যাশলেস ইউনিয়ন সেবা চালুর পর ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেবামূল্য পরিশোধ করার অর্থ ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে জমা না হয়ে সরাসরি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন ঢাকা - সোনালী ব্যাংক, স্থানীয় কার্যালয়, ঢাকা শাখায় টাকা চালানের মাধ্যমে জমা হচ্ছে। যেহেতু সেবা গ্রহণের জন্য সেবাগ্রহীতাকে ইউনিয়ন পরিষদে আসার প্রয়োজন নেই, ফলে এ উদ্যোগটির বড় ধরনের আর্থসামাজিক প্রভাব রয়েছে।চেয়ারম্যান সাহেব আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের সকল মানুষ কে ডিজিটাল সেবায় অন্তর্ভুক্ত করা । আর তাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ কে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি অনলাইন "Payment Gateway " এবং ধামাইনগর ইউনিয়ন পরিষদ কে পাইলটিং করার জন্য জনাব মোঃ রাশেদুল হাসান, রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) স্যার এবং জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপ-পরিচালক উপসচিব স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ মহোদয় কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসংখ্যক ধন্যবাদ জ্ঞাপন করছি।সফটওয়্যারটি উভয় প্রান্তে অর্থাৎ সেবা প্রদানকারী ইউনিয়ন পরিষদ এবং সেবা গ্রহণকারী সাধারণ নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার