ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

তালায় ইউএনও নেই ৪ মাস, হঠাৎ বদলি এসিল্যান্ড


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ১২:৩১

সাতক্ষীরার  তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)এর মত গুরুত্বপূর্ণ সরকারী দুটি পদই শুন্য। এর মধ্যে অনিবার্য কারণবশত উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি। গত জানুয়ারী মাসের ৫ তারিখ হতে অদ্যবধি পর্যন্ত শুন্য রয়েছে। যা সহকারী কমিশনার (ভূমি)রুহুল কুদ্দুস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তিনিও গত রবিবার হঠাৎ বদলি হয়ে। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন। যার বদলি আদেশ পত্রের স্মারক নং ১১৪ তারিখ ৯/৪/২০২৩ ইং বলে জানা গেছে।এ বিষয়ে গতকাল কথা হয় পাটকেলঘাটায় অবস্থিত তালা উপজেলা ভূমি অফিসের নাজির নুরুল আমিনের সাথে। তিনি বলেন হঠাৎ স্যারের বদলিতে অফিসের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। নতুন কোন স্যার না আসা পর্যন্ত ভুক্তভোগীদের অপেক্ষা করা ছাড়া এখন আর কিইবা করার আছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের একজন অফিস সহকারী  দৈনিক সকালের সময়কে জানান, তালা উপজেলায় কর্মরত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস শরণখোলা উপজেলায় যোগদান করায়।বর্তমানে তালা উপজেলায় প্রশাসনের দুটি পদ শূন্য। ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন সেক্টরের কাজকর্ম বন্ধ রয়েছে। একে একে ৩--৪ মাস কেটে গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এখনো কেউ যোগদান করেননি। অন্যদিকে ভূমি সেবা গ্রহিতা আব্দুল জলিল বলেন, আমার জমির নামপত্তন করার দরকার । নতুন অফিসার না আস পর্যন্ত কাজের কোন গতি হবে না। ভূমি অফিস ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুমি অফিসের দায়িত্ব পালন করেন সেটাও হচ্ছে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ইউ,এন,ও-এসিল্যান্ড না থাকায় অনেক ফাইল জমা পড়ে আছে। দাপ্তরিক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে। তাছাড়া সামনে ঈদ যে কারনে ভিজিএফ ভিজিডি বিতরন এবং ঠিকাদারদের বিল সহ উপজেলার সকল কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সর্বোপরি,জনবহুল এই উপজেলায় যত দ্রুত সম্ভব অতি গুরুত্বপূর্ণ সরকারী দুটি পদে। নতুন কর্মকর্তারা যোগদান করা পূর্বক মানুষের  দুর্ভোগ লাঘব করবেন। এমন আশায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের আশু  সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় অভিজ্ঞ মহল। তবে চলতি সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করতে পারেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিরামপুরে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন

বাগেরহাটে সাংবাদিকের নামে মামলা, প্রত্যাহার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

হরিপুর সীমান্তে বিজিবি'র বাধায় ১১ জনকে পুশইনে ব্যর্থ বিএসএফ

লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী চাঁদপুরের কেএফটি'র শিক্ষার্থী প্রিয়ন্ত