পাবনায় বিসিক শিল্পনগরীতে জেলা ভোক্তা অধিকারের অভিযান
পবিত্র রমজান মাসকে সামনে রেখে পাবনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিসিক শিল্প নগরী এলাকাতে অভিযান পরিচালনা করেন। এসময় বিসিকের মধ্যে অবস্থিত দু’টি অনুমদনহীন খাবার স্যালাইন কম্পানিকে দেড় লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দিনব্যাপী এই অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহামুদুল হাসান রনি। অভিযানে সহযোগিতা করেন জেলা কনজুমার অ্যাসোসিয়েশন (ক্যাবের) নেতৃবৃন্দ।
অভিযানে বিসিক শিল্পনগরি এলাকার অনুমোদনহীন জমজম স্যালাইন কোম্পানীকে ৫০ হাজার ও ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানীকে ১ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া শহরের লতিফ টাওয়ার সুপার মার্কেটের কাশমেরী রেস্টুরেন্টকে অনুমোদনহীন দই ব্যবহার করায় ১০ হাজার, একই শপিং মলের দুবাই মলকে আমাদানী বিহীন কসমেটিক্স ও বেশি মূল্যে পোষাক বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ কওে ভোক্তা অধিকার।
এসময় শহরের গুরুত্বপূর্ণ নিউমার্কেট, বড় বড়বার, সেঞ্চুরী প্লাজা, এ আর প্লাজা শপিংমলগুলোতে ঈদের পণ্য সামগ্রীর বিক্রির দাম যাচাই বাছাই করেন তারা। পরে শহওে হাত মাইক দিয়ে বিক্রেতাদের পণ্যের ক্রয়কৃত ভাউচার নিজেদের কাছে রাখাসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি