ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আশাশুনির সড়ক যেন মরণ ফাঁদ


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ১২:২৯

সাতক্ষীরার  আশাশুনি উপজেলার  কাদাকাটি ইউনিয়নের টেকা রামচন্দ্রপুর মরিচ্চাপ নদী সংলগ্ন। ইটের সোলিং রাস্তার ইট ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহন ও পথচারীদের ভোগান্তি এখন চরম আকার ধারণ করেছে। সরজমিনে, সড়কের আব্দুল্লাহ'র বাড়ি থেকে টেকাকাশিপুর একরামুলের মুূদি দোকান পর্যন্ত রাস্তা যেন মরণ ফাঁদ। যে ইটের ও সিদ্দিক সানার বাড়ি পর্যন্ত পিচের রাস্তা ওয়াপদা রাস্তার সঙ্গে মিশে গেছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত ও যানবাহনে মালামাল বহন করে থাকে। কয়েকদিন আগে চলমান রাস্তার কর্মসূচির কাজ করানোর সময়, দায়সারা মাটি দেওয়া হয়। বর্তমানে পুরো রাস্তাটি এখন এতটাই বিধ্বস্তত হয়ে গেছে যে, যানবাহন চলাচল কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । একই সাথে  পথচারীদের জন্য স্বাভাবিক ভাবে চলাচল করা অসম্বব হয়ে পড়েছে। কাদাকাটি ইউনিয়ন যুবলীগ নেতা আসিফ ইকবাল রিপন বলেন, অবিলম্বে রাস্তাটি সংস্কার কাজ করা না হলে। কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের মানুষ সহ আশপাশের মানুষকে ভিন্ন পথে চলাচল করা ছাড়া উপায় থাকবে না। পথের উপর পুরোপুরি নির্ভরশীল মানুষদের কথা বিবেচনা করে বর্ষা মৌসুমের আগেই রাস্তার সংস্কার কাজ করার জন্য। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন। কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ জানান, সরকারি বরাদ্দ না থাকলেও আমার নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করেছি। ইট উঠে রাস্তার অবস্থা এমনই হয়ে গেছে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়া রাস্তাটা এতটাই ছোট যে দুটো ভ্যানও একসাথে ক্রস করতে পারে না। রাস্তার সাইডে মাটি না থাকায় এজিং এর ইটগুলো খুলে পড়ে যাচ্ছে। অনেক স্থানে এলোমেলো ভাবে ইট ছড়িয়ে ছিটিয়ে আছে। মরিচ্চাপ নদীর জোয়ারের উপচে পড়া পানির প্রভাবে এবং ইট বোঝাই ট্রলী, ইঞ্জিন ভ্যান চলার কারণে। রাস্তার এ বেহাল দশা হয়েছে বলে তিনি জানান। রাস্তা প্রশস্ত করন ও নদীর ধার দিয়ে ন্যুনতম তিন ফুট হাইট ও তিন ফুট চওড়া মাটির কাজ করে নদীর পানি প্রভাব। ঠেকানোর জন্য টেঁকসই কাজের পাশাপাশি পাকা ইটের রাস্তাটি সংস্কার করা পূর্বক। এলাকায় পানি বৃদ্ধি রোধ ও দুর্ঘটনার হাত থেকে পথচারীদের রক্ষা করা এখন সময়ের দাবি মাত্র। ফলে স্থানীয় এলাকা বাসীর পক্ষ থেকে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন