পাবনা খামারবাড়িতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি চত্ত্বরে সপ্তাহে দু’দিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র বাস্তবায়নে প্রতি সোমবার ও বুধবার এ অভিযান পরিচালনা করা হয়ে থাকে।
এ উপলক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১২ এপ্রিল) অত্র খামারবাড়ির অফিস চত্ত্বরে সুদর্শন ও বর্ণাঢ্য আয়োজনে একটি র্যালী সদৃশ্য বের করা হয়। এসময় পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) ড. মোঃ জামাল উদ্দীন ও পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে সুজানগর উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল কাদের রোকন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা (ডিটিও) মোঃ সাইফুল ইসলাম, পাবনা খামারবাড়ি’র এডিডি (শস্য) মোঃ রোকনুজ্জামান, এডিডি (পিপি) মোঃ আবদুল মজিদ, এডিডি (উদ্যান) মোঃ নূরে আলম, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ জামাল উদ্দিন আহমেদ, প্রধান সহকারী মোঃ শাজাহান সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন এর সাথে ডিডি ও অন্যান্য কর্মকর্তাগণ পরিষ্কার পরিচ্ছন্নতাসহ কৃষি উন্নয়ণের উপর মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সব অফিস আদালতে এ ধরণের অভিযানের উপর গুরুত্বারোপ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি