বাকৃবিতে মোরশেদ পয়েন্টের উদ্ভোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রয়াত শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতির স্মরণে নির্মিত হয়েছে মোরশেদ পয়েন্ট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে অবস্থিত দেবদারু সড়কের মোড়ে এ চত্ত্বরটি স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় এ স্মৃতি চত্ত্বরের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড লুৎফুল হাসান। এ সময় ইফতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হফেজ মুফতি মো. জালাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, ইফতির পরিবারের সদস্য ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ছাত্র সমিতির নেতাকর্মীসহ ইফতির বন্ধুবান্ধব ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাকৃবি উপাচার্য বলেন, এ পয়েন্টের দিকে তাকালে ইফতির কথা মনে হবে। ইফতির বন্ধুবান্ধবদের কর্মকান্ডের মাধ্যমেই আমরা তাকে মনে রাখবো। ইফতির জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেনো তার আত্মাকে মাগফিরাত দান করেন। ইফতির পরিবার যেনো এ শোক সহ্য করতে পারে। নিজস্ব যানবাহন চালানো ও সর্বোপরি সড়ক ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীকে আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে মোরশেদুল ইসলাম ইফতি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার স্বীকার হোন। একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনিটার দিকে ইফতি মারা যান। ইফতি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল-১ সেমিস্টার -২ এর শিক্ষার্থী ছিলেন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু