বাকৃবিতে অফিসার পরিষদের ইফতার মাহফিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিলের আয়োজন করে অফিসার পরিষদ।
অনুষ্ঠানে অফিসার পরিষদের সভাপতি মো খাইরুল আলম নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো অলিউল্লাহ, কোষাধ্যক্ষ রাকিব উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মো ইউছুব আলী মন্ডল। এছাড়াও অফিসার পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে সকলেই শিক্ষার্থীদের কল্যানে কাজ করতে হবে। কোনো প্রকার বিতর্ক সৃষ্টি করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে সকল সমস্যা সকলে মিলে সমাধান করতে হবে। এই বিশ্ববিদ্যালয় হবে একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এসময় সমগ্র মানবজাতির কল্যানের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. জালাল উদ্দীন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied