ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালার পাটকেলঘাটা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১২-৪-২০২৩ রাত ৯:৩৭

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে।পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ এপ্রিল বুধবার বিকাল পাঁচটায় পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড় সংলগ্ন অবস্থিত। প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উক্ত প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আওয়ামীলীগ নেতা ও সাতক্ষীরা-১ (তালা কলারোয়া)আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এড, শেখ আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি,স্থানীয় ৩ নং সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,জাসদ নেতা বিশ্বাস আবুল কাশেম,বিএনপি নেতা রাশিদুল হক রাজু ও ব্যবসায়ী নেতা নিজাম ভূঁইয়া প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্য প্রদানকালে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরা পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য উদ্যত্ত আহ্বান জানান। একই সাথে সার্বিক সুবিধা-অসুবিধায় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত স্থানীয় প্রায় অর্ধশত কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার