ঈদের নতুন জামা পড়া হলো না আইরিনের
নয় বছর বয়সী ছোট্ট আইরিন বায়না ধরেছিলো তাকে ঈদে নতুন জামা দিতে হবে। তাই মা রেশমা বেগম মেয়ের জন্য নিজ হাতেই তৈরি করে রেখেছিলেন ঈদের জামা। কিন্তু সেই জামা আর পড়া হলো না আইরিনের। তার আগেই চলে গেলো না ফেরার দেশে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নির্মাণাধিক দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় আইরিন।
একইসাথে আহত হয় আইরিনের ছোট ভাই আবু বকর (৭)। আইরিন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার আউয়াল মিয়া ও রেশমা দম্পতির মেয়ে।
স্থানীয়রা ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পরে ছোট ভাই আবুবকরকে নিয়ে বাড়ির উঠানে খেলছিলো আইরিন। উঠানের এক পাশে নতুন দেয়াল নির্মাণ করছিলেন প্রতিবেশী রাজ্জাক হাওলাদার। খেলার একপর্যায়ে দুই ভাই-বোন নির্মানাধীন দেয়ালের সাথে ঝুলতে গিয়ে দেয়াল ভেঙ্গে নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় আইরিন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা আউয়াল মিয়া আহাজারি করতে করতে বলেন, ‘আমার মেয়ের আর নতুন জামা পড়া হইলো না। আগে জানলে ওরে দেয়ালের পাশে যাইতে দিতাম না। আল্লাহ এটা কি করলো। আমি ওরে ছাড়া কেমনে থাকুম।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাওলীন আফরোজ বলেন, ‘রক্তাক্ত অবস্থায় আইরিন নামে এক শিশুকে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় তীব্র আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দেয়াল চাপায় এক শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied