কোনাবাড়ীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
দরজায় কড়া নাড়ছে ঈদ। আর এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে সামনে রেখেই শপিংমল গুলেতে জমে উঠেছে ঈদের বেচাকেনা।
গাজীপুরের কোনাবাড়ী অঞ্চলটি শিল্প অধ্যুষিত হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে বেচে নিয়েছেন ক্রেতারা। শুক্রবার ১৪ (এপ্রিল) গাজীপুরের কোনাবাড়ী শপিংমল গুলোতে ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি। সকাল থেকেই লোকসমাগম বেড়েছে। নামি-দামি মার্কেট
গুলোতে। রংবেরং ফ্যাশান,একতা টাওয়ার গার্ডেন সিটি,স্বপ্নপুরী,ফেমিলি ফেয়ার,রনু সুপার মার্কেট,মন্ত্রী মার্কেট, বঙ্গ মার্কেট,হকার্স মার্কেট গুলোতে তিল ধরার ঠাই নেই। ঈদকে সামনে রেখে
ক্রেতা বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদ বাজার। ক্রেতারা বলছেন সপ্তাহের অন্যান্য দিনের কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেট গুলোতে পরিবার পরিজন নিয়ে আসছেন তারা। বিক্রেতারা বলছেন দিন যতই গড়াবে ততোই বাড়বে ভীড়। এছাড়া গত দুই বছরের তুলনায় বেচাবিক্রিও বেশি। রনু সুপার মার্কেটে পূজা বস্ত্রালয়ের মালিক উত্তম কুমার ঘোষ বলেন,বেচাকেনা ভালোই হচ্ছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেলে বেচাকেনার চাপ বাড়বে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied