ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ ঘর পুড়ে ছাই


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ১২:১০
ভয়াবহ অগ্নিকান্ডে মাদারীপুরের শিবচরে বসতঘরসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করেছে। শুক্রবার বিকেলে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে জলিল শিকদারের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্থ্য পরিবার ও স্থানীয়রা জানান, নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভয়াবহ অগ্নিকান্ডে আনোয়ার শিকদারের নগদ ৬ লাখ টাকা, ২টি বসতঘরসহ ৩টি ঘর, রব শিকদারের বসতঘরসহ ২টি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ ২টি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ ২টি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৫টি পরিবারের ১১টি ঘর, দামী মালামাল, কবুতর, হাঁস-মুরগী পড়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করেছে। 
 
এব্যাপারে শিবচর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ্য পরিবারের তথ্য মতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সময় মতো পানি সরবরাহ করতে পারায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। সবাইকে এই প্রচন্ড তাবদাহে আগুণের সূত্রাপাত হতে পারে এমন জায়গা মেরামত করতে হবে।

এমএসএম / এমএসএম

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু

মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ