ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাগমারা'র গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি মাদকসহ আটক


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ১২:১৪

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের যুবলীগের সভাপতি নাপিত সোহেল রানা ৫০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ রাজশাহী জেলা ডিবির হাতে আটক হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) ভোরে বাগমারা থানাধীন গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামস্থ ঘুসাতলা ব্রীজ এর উপর মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল  নিজেদের দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে তাকে হাতে নাতে আটক করেন জেলা ডিবি পুলিশ। 

আটক সোহেল রানা বাগমারা উপজেলা'র চেউখালী গ্রামের আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ দিয়েছেন রাজশাহী জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত মাদক কারবারিকে আটক করেন। জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নি:) আতিকুর রেজা সরকার ও সঙ্গীয় ফোর্স উক্ত অভিযানে নেতৃত্ব দেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,  ১৪ এপ্রিল  ভোরে বাগমারা থানাধীন গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামস্থ ঘুসাতলা ব্রীজ এর উপর মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল  নিজেদের দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে সোহেল রানাকে আটক করা হয়। এসময় সোহেলের নিকট থেকে  ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন ও ০৬ (ছয়) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ধৃত  ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে বাগমারা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছর ১৪ ই সেপ্টেম্বর তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ তাকে মাদক মামলা দিয়েছেন। সে সময় ১৯ বোতল ফেন্সিডিল ও ৫ পিচ ইয়াবাসহ নাসির উদ্দিনকে আটক করা হলেও ধরা ছোয়ার বাহিরে থেকে যান মাদকের গড ফাদার সোহেল রানা। পরে সেই মামলায় উচ্চ আদালত থেকে স্থানীয় প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পর থেকে আবারও মাদক মামলায় জড়িয়ে পড়েন সে। এবার শেষ রক্ষা আর হয়নি, হাতে নাতে আটক হয়েছেন এই যুবলীগ নেতা। 

স্থানীয় এলাকাবাসী বলেন, সে ইউনিয়ন যুবলীগের সভাপতি'র নাম ব্যবহার করে দাপটের সঙ্গে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তার পিছনে প্রভাবশালী এক নেতা থাকায় কেউ মুখ খুলতে চায় না। কেউ প্রতিবাদ করলেই তাকে নানা ভাবে হেনেস্তা ও হয়রানির শিকার হতে হয়। যার কারণে এলাকার লোকজন তাদের ভয়ে মুখ খুলে না। এদের আশ্রয় প্রশ্রয়দাতা কেউ আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা