কুতুবদিয়ায় যুবতীর আত্মহত্যা
কুতুবদিয়ায় আরজু বেগম (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। সে কৈয়ারবিল ইউনিয়নের কিল্লার পাড়া গ্রামের নুরুল আলমের কন্যা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাশের বাড়ির একটি ছেলের সাথে মেয়ের বিয়ের প্রাথমিক কথাবার্তা চলছিল। এরইমধ্যে রবিবার (১৬ এপ্রিল) পরিবারের অগোচরে গলায় ফাঁস লাগায় মেয়েটি।
যুবতীর পিতা নুরুল আলম বলেন, অভাবের সংসারে আমার দুই মেয়ে। আরজু বড়। সে দুপুর ১২ টার দিকে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবতীর মা দিলোয়ারা বেগম জানান, নির্জন ঘরে চেয়ারের ওপর উঠে গলায় ফাঁস দিয়েছে মেয়েটি। পরে ঘরের চালের সাথে মেয়েকে ঝুলতে দেখে চিৎকার দেন।
স্থানীয় চেয়ারম্যান জানান, মরদেহ কক্সবাজার নিতে তিনি পকেট থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। অন্যান্য ব্যবস্থাও করে দিবেন বলে জানিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য যুবতীর মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied