শালিখায় ৫৪ বস্তুা ভিজিএফ এর চাউলসহ আটক-৩
মাগুরার শালিখায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তালখড়ী ইউনিয়নের টিওরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে করিমন সহ ৮৯ মন সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় বাড়ীর মালিক করিমন চালক হাসান কাজী (৩৮), দিঘল গ্রামের করিমন চালক খয়ের মন্ডল(৩৮) ও মঘি গ্রামের কালাম মল্লিক (৪২) কে আটক করেছে পুলিশ। আটককৃত চাল উদ্ধারের সময় শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ও পিআইও মোঃ রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিওরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে এ চালসহ তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানাযায় ভিজিএফ এর এ চাউলের মালিক দীঘল গ্রামের মৃত হোসেন শিকদারের পুত্র রাজু শিকদার। এ বিষয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল