ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় সড়কে ঝরল পিতা-মাতার সপ্ন


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১:২৭

সাতক্ষীরার তালায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (২৮)  নামক যুবকের মৃত্যু হয়েছে । নিহত যুবক তালা উপজেলার পাটকেলঘাটা থানার দাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ১৬ এপ্রিল রোববার তরিকুল নামের ওই যুবক তার ব্যবসায়ী পিতার জন্য ভাত নিয়ে। মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পাটকেলঘাটা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে খুলনা সাতক্ষীরা-মহাসড়কের কুমিরা কদম তলা নামক স্থানে পৌছালে। বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস (সেভেন স্টার পরিবহন) তাকে চাপা দেয় । পরে স্থানীয় লোকজন গুরুতর আহত তরিকুলকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিক, পরে সাতক্ষীরা সদর হাসপাতাল, এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করেন। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক রাত ১ টার দিকে তরিকুল  ইসলামকে মৃত ঘোষণা করেন। একই সাথে সড়কেই ঝরে গেল পিতা-মাতার কাঙ্খিত স্বপ্ন। মৃত্যুকালে স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে গেছেন। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে উক্ত  ঘাতক বাসটি চুকনগর হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে স্থানীয় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার