ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে যুবককে হত্যা


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১:২৮
চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় বেদম মারধর। শরীরের স্পর্শকাতর জায়গায় করা হয় নির্মম নির্যাতন। রক্তাক্ত শরীর নিয়ে পানির পিপাসায় আত্ম চিৎকার করা হলেও দেওয়া হয়নি পানি। এভাবেই মৃত্যু হয় শাহদাত হোসেন (২৮)নামের এক যুবকের। মৃত দেহটি ফেলে দেয়া হয় পাশ্ববর্তী তিন রাস্তার পাশে খালি ভিটিতে। ইতিমধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে প্রতিবাদের জড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।  পরিবার ও এলাকাবাসীর দাবি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে কয়েকজন পথচারী নারী তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে।  খবর পেয়ে দুপুর ১২টার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ব্যবসায়ী আজাদ জানায়,ঘুম থেকে উঠে মানুষের হট্টগোল দেখে গিয়ে দেখি, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত নীলা ফুলা জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন দেখতে পাই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সেই রাতে কেউ তাকে হত্যা করে হয়তো ঘটনাস্থলে ফেলে যায়। ৪নং ওয়ার্ড মেম্বার শামিম আলম জানান“লোকটি এলাকার চিহ্নিত ছিচকে চোর হিসাবে পরিচিত ছিল। স্থানীয়রা তার কর্মকান্ডে অতিষ্ঠ ছিল। তবে তাকে মেরে ফেলা উচিৎ হয়নি। সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক জানান,“তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে লাশ এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ইতিমধ্যে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করা হয়। এখনো কোনো আসামী আটক না হলেও প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে”।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়