ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ওবায়দুল কাদেরের পক্ষ থেকে কবিরহাটে নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৭-৪-২০২৩ বিকাল ৭:২৫
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার সকল নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ হাজার শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়। 
 
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টার সময় কবিরহাট পৌরসভা কার্যালয়ে সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ওবায়দুল কাদের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান। 
 
ঈদ উপহার বিতরণকালে কবিরহাট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উপলক্ষে কবিরহাট উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ১০ হাজার শাড়ি লুঙ্গি এবং কিছু নগদ টাকা পাঠান, আজকে সকল ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের মাঝে  এ ঈদ উপহার বুঝিয়ে দিলাম। চেয়ারম্যান ও দলের সভাপতি-সম্পাদকরা নেতাকর্মীদের সাথে সমন্বয় করে যার যার ইউনিয়নে এসব শাড়ি-লুঙ্গী বিতরণ করবেন।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত