ভাঙ্গায় অপহরণ কারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ভাঙ্গা উপজেলায় অপহরণ কারী সন্দেহে এক যুবককে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আনুমানিক ৭ঃ৩০ মিনিটে মানিকদাহ ইউনিয়নের পুকুরিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সামচেল মোল্লা (৩০) তিনি একই ইউনিয়নের রাজাপুর গ্রামের বারেক মোল্লার ছেলে।নাম না প্রকাশে অনচ্ছুক নিহতের এক আত্বীয় জানান,সামচেল মোল্লা একজন বাগপ্রতিবন্ধী ও একজন নেশাগ্রস্ত লোক । কোন অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তা আমরা জানিনা। তবে অপর পক্ষের দাবী পুকুরিয়া পান্পের মালিক খায়েরের ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ধাওয়া করে ছেলেধরা সন্দেহে তাকে গণধোলাই দেয় এলাকাবাসী।
মানিকদাহ ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরে আমি জানতে পরি পুকুরিয়া বাসস্ট্যান্ডে পান্পের মালিক খায়েরের ছেলেকে অপহরণ করার চেষ্টা চালায় নিহত যুবক। পরে এলাকাবাসী বিষয়টি জেনে তাকে ধাওয়া করে ধরে নিয়ে গণপিটুনি দেয়।এরপর আহত অবস্হায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।তিনি আরো বলেন, নিহত সামচেল মোল্লার নেশাগ্রস্ত ছিলো,তার বিরুদ্ধে থানায় চার পাঁচটি মাদকসেবী মামলা রয়েছে।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত ভাঙ্গা থানায় কোন মামলা হয়নি।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
Link Copied