নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করল মেয়র রায়হান
সারাদেশের ন্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় কবিরহাট পৌরসভা কার্যাল থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানের মাধ্যমে এ ঈদ উপহার গুলো মানুষের দোরগোড়ায় ঘরে ঘরে পৌছানোর ব্যবস্থা করা হয়।
এসময় মেয়র বলেন, সরকারের দেওয়া ঈদ উপলক্ষে গরিব অসহায় মানুষের জন্য সাড়ে ছয় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল, আজ আমি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি, কারণ এই চাউলের জন্য ৮/১০ কিলোমিটার দূর থেকে এবং রোজার মধ্যে কষ্ট করে আসতে হবে, তাই আমি নিজের অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের ঘরে এই উপহার গুলো পৌঁছে দিচ্ছি। এই সিস্টেমটা আমি করোনাকালীন সময় থেকে চালু করেছি। এতে মানুষের টাকা, সময় ও কষ্ট কমে গেছে। আমি যতদিন বেঁচে আছি ততদিন সকল প্রকারের ত্রান এবং উপহার সাধারণ জণগণের ঘরে ঘরে পৌঁছে দিবো।
এই সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied