ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৩১ ঘন্টা সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন কুবি শিক্ষার্থী


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:১২
ঈদের ছুটিতে সকলের বাড়ি ফেরার তাড়া থাকে। নানা প্রয়োজনে মানুষ তার প্রিয়জন ছেড়ে দূর দুরান্তে চলে যায়। কিন্তু নাড়ীর টানে তাদের প্রায়ই ছুটে আসতে হয়। এই ছুটে আসার যাত্রায় কেউ বাস, কেউ ট্রেন কেউবা অন্যান্য যানবাহন ব্যবহার করে থাকে। ইদ সহ অন্যান্য ছুটি হিসেব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৭ দিনের জন্য বন্ধ। এই বন্ধে শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ফিরছেন।  তবে এক্ষেত্রে ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল মামুন। দূরপাল্লার  প্রচলিত যানবাহন বাদ দিয়ে সাইকেল চালিয়ে প্রায় ৩১ ঘন্টা ব্যয়ে বাড়ি ফিরেছেন তিনি। 
 
আব্দুল্লাহ আল মামুনের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে  তার বাড়ি পৌঁছাতে সাইকেলে ২৯১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।গত শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৪৫ এর দিকে যাত্রা শুরু করে সোমবার (১৭ এপ্রিল) রাত তিনটার দিকে তিনি তার বাড়িতে পৌঁছান বলে  সামাজিক যোগাযোগ মাধ্যম জানান তিনি।
 
এই সময় তিনি অতিক্রম করেছেন কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও নড়াইল জেলা।এই বিষয়ে জানতে চাইলে মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, 'এটা আমার একটা ড্রিম রাইড ছিল। রাস্তায় একমাত্র বাঁধা ছিল অসহনীয় তাপমাত্রা। তবে যখন বাড়ি ফিরেছি এবং আমার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে পারেছি তখন নিজের জন্য অন্যরকম ভালোলাগা কাজ করছিলো। আমার পরবর্তী ইচ্ছা হলো ক্রস কান্ট্রি রাইড দেয়া।'

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী