কোনাবাড়ীতে আ.লীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ
গাজীপুরের কোনাবাড়ি থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম সুরুজ মুন্সির ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) কোনবাড়ির পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর যুবলীগ নেতা মেহেবুব হাসান রনির সঞ্চালনায় মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি । রাকিবুল ইসলাম সুরুজ মুন্সী বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর ও আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো, তারপরও যদি কারো কোন সহযোগিতা দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আমার সাধ্যমত চেষ্টা করব।
এছাড়াও কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সেলিম রহমান অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু, কোনাবাড়ি থানা যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ হাবিবুর রহমান বাদশা ও থানা এবং ওয়ার্ড যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied