ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই সিরাজগঞ্জ মহাসড়কে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ১১:৩৪

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক। কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই। ভোরের দিকে যানবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও এখন সেই তুলনায় কম। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকা থেকে সার্জেন্ট তাহাজ্জত হোসেন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। ভোরের দিকে যানবাহনের চাপ একটু বেশি ছিল। সেই তুলনায় এখন কম। এছাড়া কোনো পরিবহন যেন এলোমেলো ঢুকে যানজটের সৃষ্টি না করতে পারে সেদিকে খুব খেয়াল রাখা হচ্ছে।

ঢাকা থেকে নওগাঁগামী শ্যামলী পরিবহনের সুপারভাইজার রহমত আলী বলেন, মহাসড়কের এবার এখনো কোথাও কোনো যানজট বা ধীরগতি পাইনি। পুরো ঈদযাত্রাটা এভাবে চললে মানুষের ও আমাদের পরিবহন শ্রমিকদের যাতায়াতটা নির্বিঘ্ন হবে। অন্যান্য বছর মহাসড়কে যে কষ্ট করতে হয় এবার তা করতে হচ্ছে না। 

হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ভোর থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো কোনও অবস্থা তৈরি হয়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। এসপি স্যার নিজেও আমাদের সঙ্গে মহাসড়কে উপস্থিত থেকে যান চলাচল পর্যবেক্ষণ করছেন। তবে মহাসড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। অনেক পরিমাণে মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা যাচ্ছে।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেকবলেন, মহাসড়কে যানবাহন বাড়ছে। ভোরের দিক সেটি আরও বেড়েছে। তবে মহাসড়কে চাপ থাকলেও কোনো যানজট বা ধীরগতি নেই। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন হবে। এছাড়া যানবাহন ও ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ও তাদের সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। 

প্রসঙ্গত, এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আজ ভোর ৬টা থেকে প্রায় ৮শ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত হয়েছে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার