কুতুবদিয়ায় মাহিন্দ্রা উল্টে ৮ জন আহত
কুতুবদিয়া বড়ঘোপ কেন্দ্রীয় কালী মন্দিরে মহৌৎসবে যাওয়ার পথে মাহেন্দ্রা উল্টে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন,সুফয় দাশ(১৫), বিরোরানী দাশ(৩৪) ও সজয় দাশ(২০), বিকাশ দাশ(২০), সবুজ দাশ(২২), নিপুন দাশ (১৯),আজন দাশ(১৮) ও সিজয় দাশ(২০)। আহতদের মধে সুফয় দাশ(১৫), বিরোরানী দাশ(৩৪) ও সজয় দাশ(২০) এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত পৌঁনে ৮ টার দিকে আলী আকবর ডেইল জেলে পাড়া থেকে বড়ঘোপ কালী মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতে বিকট শব্দে গান বাজছিল। গাড়ি চলছিল বেপরোয়া গতিতে।
মগডেইল এলাকায় পৌছলে মাহিন্দ্রার সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে ক্রস করতে গিয়ে মাহিন্দ্রা গাড়িটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা ৮জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মিনু রানী দাশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দু‘টি যাত্রীবাহি মাহেন্দ্র যোগে নারী-শিশু সহ অন্তত ১৬ জন বড়ঘোপ বাজার কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত মহৌৎসবে যাচ্ছিল।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied