ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রূপপুরের গ্রীণসিটিতে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৪:৩৪

পুলিশ বুধবার (১৯ এপ্রিল ) সকালে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার(১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে গ্রীণ সিটির একটি আবাসিক ভবনের তার শয়ণকক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই নাগরিকের নাম কুন আলেকজান্ডার (৩১) । তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে‘টেস্ট রোসেম লিমিটেড’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তার নিজের শয়ণকক্ষে ঘুমিয়ে পড়েন। আজ (বুধবার) সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করে তার সাড়া না পেলে পুলিশকে খবর দেয়া হয়। পরে বেলা ১১টায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীওে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ক হয়ে মারা গেছেন। বর্তমানে মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ময়নাদন্তের পর নিয়মানুযায়ী তার মৃতদেহ স্ব দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির