মাদারীপুরে পাঠশালার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মাদারীপুরে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পাঠশালার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপাড়া গ্রামে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে চিকিৎসা সেবা দেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. অখিল সরকার, মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার সাবিনা বিনতে আলমগীর ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহানা আইরিন জলি।
পাঠশালার প্রতিষ্ঠাতা আলহাজ্ব¦ ডাক্তার মো: সিরাজুল হক সরদারের সভাপতিত্বে আয়োজিত ক্যাম্পে অন্যদের চিকিৎসা সেবা দেন ডাক্তার মো: আলী আজম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহান ফাউন্ডেশনের সহ সভাপতি মো: আশরাফ আলী সরদার, স্থানীয় মুরব্বী মো: তালেব আলী সরদার, মো: মজিবর রহমান খান, পাঠশালার প্রধান শিক্ষক চায়না শেখ, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সহ অনেকেই।
পাঠশালার পরিচালক সাংবাদিক ইমদাদুল হক মিলনের পরিচালনায় মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছেন নিরাময় হাসপাতাল, কে আই. ডিজিটাল হাসপাতাল, প্রবাসী জনি মিয়া, জুয়েল খান, মুকুল তালুকদার সহ অন্যরা। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রেসক্রিপশন ও ঔষধ পেয়ে খুশি সেবা নিতে আসা রোগীরা।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার