দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন এমপি রাজী ফখরুল
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কুমিল্লার দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের পাশাপাশি সব
শ্রেণিপেশার ৫ হাজার মানুষের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে
দিয়েছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামে
সাংসদের নিজ বাড়ি হতে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেন সাংসদ রাজী
ফখরুল। পরে উপজেলার আশ্রয়ণ প্রকল্পগুলোতে গিয়ে ওইসব জায়গায় বসবাসরত
মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন এমপি রাজী ফখরুল।
এছাড়া উপজেলার সকল ইউনিয়নে নেতাকর্মীদের মাধ্যমে অসহায়-নি:স্ব মানুষের
মাঝে ঈদ উপহার বিতরণ করে সাংসদ রাজী ফখরুল।
সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, স্বাধানতার মহান স্থপতি বঙ্গবন্ধুর
কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জাতির পিতার আদর্শে
অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিদের্শ দিয়েছেন। একটি
মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গড়তে হলে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও
উন্নয়ন করতে হবে।সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে
যাচ্ছি। পবিত্র ঈদুল ফিতর আসন্ন। ঈদে সব শ্রেণি পেশার মানুষ যাতে পেট ভরে
খেতে পারে এবং ঈদ যাতে সবার জীবনে রঙ্গিণময় হয়ে উঠে সেই লক্ষ্যে আমার এই
ক্ষুদ্র প্রয়াস। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী রাজি মোঃ ফখরুল সংসদ সদস্য কুমিল্লা ৪ আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামে ঈদ উপহার বিতরণ করেন। তার পাশাপাশি সারা উপজেলা ব্যাপ ী প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে ৫০০০ ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণকালে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মনির মাষ্টার, সাধারণ
সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা আবুল খায়ের মুন্সী,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাদ্দাম
হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজুসহ বিভিন্নস্তরের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত