লোহাগড়ায় প্রতিবন্ধীর ফোন ও নগদ টাকা চুরি
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে ফারহাদ(২৬)। তিনি পেশায় একজন দিনমজুরি। গতকাল মঙ্গলবার(২৫শেএপ্রিল) রাত ৯ টার দিকে তার বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,নগদ দশ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বাক প্রতিবন্ধী ফারহাদ আবেগীয় চিঠি, একটি সাদা কাগজে চিঠি লেখে নিজ হাতে এবং সেটি ফেসবুকে ভাইরাল হয়। চিঠিতে সে উল্লেখ করে আমি বোবা ছেলে আমার আপন বলতে কেউ নেই। দয়া করে আমার মোবাইল এবং টাকা ফেরত দিয়ে দেন। ফারহাদের স্বজনরা জানান, গত মঙ্গলবার বার বাড়ি থেকে তার একটি অ্যান্ড্রয়েড ফোন ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। চুরি হওয়ার পর তারা বুঝতে পারেন, অন্য গ্রামের কেউ মোবাইল ফোন নগদ টাকা ফারহাদের চুরি করেননি। নিজ বাড়ির ভিতরেই কেউ চুরি করেছেন।
স্থানীয় ব্যক্তিদের ধারণা, গ্রামে মাদকসেবী বেড়ে যাওয়ায় ছিঁচকে চুরি বেড়েছে। চুরি করা মোবাইল বিক্রি করে মাদকসেবীরা তাদের নেশার ব্যয় মেটাচ্ছেন। ফলে প্রতিদিন অসংখ্য ফোন চুরির খবর পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,নাসির উদ্দিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। তবে মোবাইল চুরির বিষয়ে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied