ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুলতে দেয়নি প্রধান শিক্ষক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-৪-২০২৩ দুপুর ৩:৪
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিবাবক পদে মনোনয়নপত্রের ফরম তুলতে দেয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ভক্ত। ফলে নির্বাচনের শেষ দিনেও অধিকাংশ অভিবাবক নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারছেন না। অনিয়মের প্রতিকার চেয়ে আজ দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিবাবকরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠণের লক্ষ্যে নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। সেই অনুসারে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ দিন থাকে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ভক্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার পালের পক্ষে বিদ্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়ার দায়িত্বপ্রাপ্ত হয়। কিন্তু প্রধান শিক্ষক নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অফিসকক্ষ তালা মেরে সরে যায়। যে কারণে নির্ধারিত সময় অধিকাংশ অভিবাবক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেনি। এই ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে মলয় তালুকদার নামে এক অভিবাবক। তিনি প্রশাসনের মাধ্যমে এর প্রতিকার চেয়েছেন।
এব্যাপারে মলয় তালুকদার বলেন, ‘নির্ধারিত সময়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। তাকে বার বার বলেও তিনি কোন ফরম দেয়নি। ফলে আমরা নির্বাচনে অংশ নিতে পারছি না। তাই পুনরায় তফসীল দিয়ে আমাদের নির্বাচন করার সুযোগ দেয়ার অনুরোধ করছি।’
অভিযোগের বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ভক্ত বলেন, ‘আমি একদিন বিদ্যালয়ের কাজে বাহিরে থাকায় কেউ ফরম নিতে পারেনি। তবে শেষ দিনে উপস্থিত থাকলেও ফরম শেষ হয়ে যাওয়ায় অনেককে ফরম দিতে পারেনি। যে কারণে আমি তাদের উপজেলা থেকে ফরম নিতে বলেছি। আমার এখানে কোন দোষ নেই।’
এব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার পালকে একাধিকার মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন বলেন, বিষয়টি আমি জানি না। তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

এমএসএম / এমএসএম

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু

মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ