ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দায়িত্ব নিয়ে কাজ করছে গ্রাম পুলিশ আলহাজ্ব আলী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১০:৫৭
করোনার প্রাদুর্ভাবের পর থেকে দায়িত্বও বেড়েছে গ্রাম পুলিশদের। তবে সময়ের পরিবর্তনে দায়িত্ব বাড়লেও সুযোগ সুবিধা আগের মতোই। তবুও তারা অবিরাম কাজ করে চলেছেন।হাট-বাজারে নজরদারির পাশাপাশি সামাজিক নিরাপত্তায় জনগণকে সচেতন করতে ব্যস্ত গ্রাম পুলিশরা। থানা পুলিশের সাথে অপরাধী শনাক্তের কাজ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহসহ ইউনিয়ন পরিষদের সামাজিক সব কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক ভূমিকা তাদেরই। মহামারি করোনায় যখন সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছিলো, সে সময়ই সামাজিক দূরত্ব বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নানান কাজে সম্পৃক্ত হতে হয়েছে।প্রতিদিন সময়ে-অসময়ে হাজারো হুকুম মানতে, পায়ে হেঁটে কাজ করছেন মহল্লা থেকে মহল্লায়। কথা হয় এরকম একজন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উপজেলার পাইকড়া গ্রামের আলহাজ্ব আলীর সাথে। তিনি  বলেন, চেয়ারম্যানের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বিতরণ করছি। তাছাড়  করোনাকালীন সময়ে এলাকার মানুষকে সচেতন করা, ঘরে থাকার পরামর্শ দেওয়াসহ অনেক কাজ করেছেন তিনি। একজন গ্রাম পুলিশের দায়িত্ব অনেক। এর মধ্যে জন্ম-মৃত্যু রেজিস্ট্রার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সর্ম্পকে পরিষদকে জানানো, খাজনা অথবা ভূমি উন্নয়ন কর, স্থানীয় কর ফি বা অন্য কোনো পাওনা সংগ্রহ, চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সহায়তা করা,চেয়ারম্যান ও সদস্যদের আদেশ অনুসারে কাজ করাসহ গ্রাম পুলিশরা বর্তমানে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের যৌথ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। তাছাড়া করোনা প্রতিরোধে মহল্লার মানুষদের সচেতন করতে, ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিছেন, ঘরে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইনে) থাকা ব্যক্তিদের বাড়িতে লাল নিশানা টানানোসহ পাহারাও দিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাইকড়া গ্রামের গ্রাম পুলিশ আলহাজ্ব আলী।তিনি আরো জানান,প্রতি সপ্তাহে আমাদের থানায় এবং সব সময় ইউনিয়ন পরিষদ অফিসে হাজিরা দিতে হয়। গ্রাম আদালতের বিচারে আমাদের উপস্থিত থাকতে হয়। এছাড়াও বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় আমাদের।
 
রায়গঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল জানান, সময়ের পরিবর্তনে দায়িত্ব বেড়েছে গ্রাম পুলিশদের, হাট-বাজারে নজরদারির পাশাপাশি সামাজিক নিরাপত্তায় লোকদের সচেতন করতে ব্যস্ত তারা। থানা পুলিশের সাথে অপরাধী শনাক্তের কাজ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহসহ ইউনিয়ন পরিষদের সামাজিক সব কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক ভূমিকা তাদেরই। তাছাড়া এখান করোনার প্রাদুর্ভাবের পর তাদের দায়িত্ব অনেকাংশেই বেড়ে গেছে। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার