তালায় গাছে ঝুলছিল যুবকের লাশ
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী থেকে ইউনুস আলী গাজী (৩৫) নামের এক ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১মে) সকালে উপজেলার খলিষখালী এলাকার জনৈক শিব সিংহের বাঁশ বাগানের ভিতর। ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই ভ্যান চালক উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিল। নিহতের পিতা ইসলাম গাজী জানান, তার ছেলে ২০১৭ ইং সাল থেকে মানসিক ভাবে অসুস্থ ছিল। সুস্থ্য করে তোলার জন্য তার বহুবার চিকিৎসা করিয়েছি কিন্তু ভাল হয়নি। এর আগেও সে দুইবার আত্মহত্যার চেষ্টা করে। তবে সে মাঝে মাধ্যে ভ্যান চালানো সহ অনান্য কাজ-কর্ম করতে পারত । গত শনিবার সকালে নিখোঁজ হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ছেলে। আজ সোমবার সকালে স্থানীয়রা ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয় । খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহত যুবক মানসিক ভাবে অসুস্থ ছিল। যে কারনে সে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে। স্থানীয় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের নির্দেশ দেওয়া হতে পারে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’