ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে দপ্তরি দিচ্ছিলেন নকল হাতেনাতে ধরে কারাদণ্ড দিলেন ইউএনও


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ২:৩৪
চলমান এসএসসি পরিক্ষায় নকল সরবরাহের সময় হাতেনাতে ধরে সোনাইমুড়ীতে এক দপ্তরিকে দু'বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন।
 
বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলা ২য় পত্রের পরিক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে, নকল সরবরাহের সময় হাতে-নাতে ধরে বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি নজরুল ইসলাম সুমনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া নকল করার অপরাধে একজন পরীক্ষার্থীকে (ছাত্র) একবছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরিক্ষার্থী বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন প্রতিবেদককে জানান,“পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি নজরুল ইসলাম বহুনির্বাচনি প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন। এসময় এক ছাত্র ভাব সম্প্রসারণের কপি দেখে দেখে লিখছিল। পরে তাদের দু'জনকে হাতেনাতে ধরে দন্ড প্রদান করা হয়েছে।
পরে দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সুমনকে সোনাইমুড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়