ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩, আহত ২


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-৫-২০২৩ বিকাল ৫:১৬

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রােেমর মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর  দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮)  পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজছাত্রী মিতু মারা যান। 

এছাড়া  জেলার সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, সকাল ১১টার দিকে ইট বহনকারী একটি  ট্রলি কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর একটি যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল ও সুরুজ মারা যান। তারা সম্পর্কে চাচাতো ভাই ও তারা ট্রলি চালক।দূর্ঘটনার পর স্থানীয় জনতা বাস দু'টিকে আটক করে। খবর পেয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। 

একইদিন ঈশ্বরদীর বাঘইল গ্রামের সরদারপাড়া এলাকায় মোটর সাইকেলের ও কুত্তাগাড়ি মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলার রুইগাড়ীী এলাকার গোপালের ছেলে বাশুদেব (৪০) ও কুজেপুকুর এলাকার মসলেম উদ্দিনের ছেলে আলমগীর (৪৫)। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা ঈশ্বরদী ইপিজেডের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির