ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় বৃদ্ধের আত্মহত্যা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৩:৩১

সাতক্ষীরার তালা উপজেলার  পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে আব্দুল করিম খোকন (৮০)নামের এক প্রবীণ আ"লীগ নেতা আত্মহত্যা করেছে। বুধবার ভোর রাতে সে পরিবারের লোক চক্ষুর আড়ালে। নিজের বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে এই আত্মহননের ঘটনা ঘটায়। নিহত ওই আ"লীগ নেতা উপজেলার পাটকেলঘাটা থানার  গৌরিপুর এলাকার বাসিন্দা। রাজনৈতিক দলীয় পরিচয় হিসেবে তিনি স্থানীয় কুমিরা  ইউনিয়ন আ"লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে ।  নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল করিম কিছু দিন আগে প্রোস্টেট গ্লান্ড অপারেশেন করায়। সেই থেকে শারিরিক ভাবে অসুস্থ ছিল। অসুস্থতার যন্ত্রনা সইতে না পেরে রাতের কোন এক সময়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে সে । এ বিষয়ে স্থানীয় ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম জানান,খোকন মাস খানেক আগে থেকে প্রসাবের জ্বালা যন্ত্রনায় ভুগছিল। আজ ভোর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি । পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার