ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ভবন সংরক্ষণের দাবী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩-৫-২০২৩ বিকাল ৫:৪২

মাদারীপুরের শকুনি লেকের পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই ভবন সংরক্ষণের দাবী জানিয়েছেন মাদারীপুরবাসী । খোঁজ নিয়ে জানা যায় যে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদারীপুর এসে শকুনি লেকের পশ্চিম পাড়ে তৎকালীন আইভি নামে পরিচিত এই ভবনে সর্বশেষ অবস্থান করেন। তখন বঙ্গবন্ধুর অনেক স্মৃতি এই ভবনে রয়ে যায়। তাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বিল্ডিং সংরক্ষণ করার দাবী জানিয়েছেন সুশীল সমাজ , জনপ্রতিনিধিসহ মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষ। কারন অত্র অঞ্চলের আর কোনো বঙ্গবন্ধুর স্মৃতি স্মারক অবশিষ্ট নেই। এ ব্যাপারে মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা বাবু চৌধুরী বলেন, সর্বশেষ ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শকুনি লেকের পশ্চিম পাড়ে তৎকালীন আইভি নামে পরিচিত এই ভবনে এক রাত ছিলেন। তখন বঙ্গবন্ধুর পায়ে হাত দিয়ে আমি সালাম করি । তখন আছমত আলী খান সাহেব ছিলেন, ফনি মজুমদার ছিলেন। তাদের সাথে একতা থাকতে দেখেছি । এটা সংরক্ষণ করবে ডিসি সাহেব। এটা ডিসি সাহেব তত্ত্বাবধায়ন করবে এটা আমরা আশা করি। যে করেই হোক এটাকে রক্ষা করতে হবে। যেহেতু বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই ভবন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কনফার্ম করতে চাই এটি একসময় আইভি ভবন ছিল। এটি হচ্ছে আমাদের জাতির পিতা স্মৃতি ধন্য একটি এলাকা । আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম জাতির পিতা ১৯৭৩ সালে সর্বশেষ এখানে এসেছিলেন এবং এখানে ওনার অনেক অবশিষ্ট স্মৃতি রয়ে গেছে । তাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ভবন সংরক্ষণ করার জন্য যা যা করার দরকার তা আমরা করবো।

এমএসএম / এমএসএম

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু

মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ