ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে আ.লীগের সাধারণ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ১২:১৭
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে সাধারণ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করেছে জেলা আওয়ামী লীগ। আজ শহরের পুরান বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। 
এসময় মাদারীপুরের ৪ টি উপজেলার আওয়ামীলীগ নেতাদের হাতে নতুন সদস্য ফরম বুঝিয়ে দেয়া হয়। 
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ৩ বছর পর জেলার ৬০ টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় পুনরায় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে জেলায় নতুন করে প্রায় আড়াই লক্ষ নতুন সদস্য সংগ্রহ করা হবে। যাদের দলের প্রতি আস্থা রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা দলের সদস্য হতে পারবে। তবে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান বা বিতর্কিত কোন ব্যক্তি এ সংগঠনের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ। 
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, দলের গতিশীলতা বাড়াতে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের দলীয় নির্দেশনায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে। যারা আওয়ামী লীগের নতুন সদস্য হয়ে আসবেন এবং পুরাতন যারা নবায়ন করবেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবেন।আমরা প্রত্যাশা করি আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হয়ে আসবেন। 
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সহসভাপতি আজাদ মুন্সি, জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান মন্টু খান, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক