ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রার্থীদের প্রচারণা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:৩২
প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের কর্মী-সমর্থকরা। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিক বরাদ্দ দেওয়া হবে ৯ মে। গত ২৭ এপ্রিল এই ওয়ার্ডের দুইজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
 কিন্তু প্রতিক বরাদ্দের আগেই  প্রতীকসহ পোস্টার-লিফলেট সাফিয়া প্রচার-প্রচারণা শুরু করেছেন কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের কর্মী-সমর্থকরা। প্রতীক বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা আচরণবিধি লংঘন। তবুও প্রার্থীরা আচরণ বিধি লংঘন করে প্রচারাভিযান করছেন। 
 
কাউন্সিলর পার্থী মো: আব্দুল মান্নান মিয়া বলেন, কারা আমার ছবি ও প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়েছে এবিষয়ে আমি কিছুই জানিনা। তিনি আরো বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান বিষয়টি আমাদের নজরে নাই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি। 
 
উল্লেখ্য অত্র ওয়ার্ডে ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩,১৩০ জন। পুরুষ ভোটার সংখ্যা ১১,৭০২ এবং নারী ভোটার সংখ্যা রয়েছে ১১,৪২২ জন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস