ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ইউএনওর উপর হামলার প্রতিবাদ মধুখালী উপজেলা শিক্ষক সমিতির মানববন্ধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-৫-২০২৩ বিকাল ৫:৫
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে উপজেলা মাধ্যমিক  শিক্ষক কর্মচারী কল্যান পরিষদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ আয়োজনে  মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
৫ মে শুক্রবার  সকাল ১০টায় উপজেলা ঢাকা-খূলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা মাধ্যমিক  শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের  সভাপতি ও শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির  সাধারন সম্পাদক ও সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমানের স ালনায়  হামলাকারীদের  আইনের  আওতায় এনে  শাস্তি বাদী করে বক্তব্য রাখেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ফরিদুল মনসুর ফরিদ, উপজেলা মাধ্যমিক  শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ  রজব আলী মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন,মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলীমুজ্জামান,কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরউদ্দিন মোল্যা,জাহাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির  সাংগঠনিক সম্পাদক মোঃ  রোকনুজ্জামান রোকন,শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদশা মোল্যা,শাহ হাবিব  আলীম মাদরাসার  অধ্যক্ষ মাজেদুল ইসলাম,মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস ও  আব্দুর রহমান কেটনিকেল  এন্ড  ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যাসহ প্রমুখ।
অপর দিকে হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ইউএনও অফিসের মামলা নং ৫,তারিখ  ৪ মে ২০২৩খ্রিঃ  এবং মধুখালী থানার মামলা নং ৭, তারিখ ৫ মে ২০২৩ক্রিঃ। ২টি মামলায় ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২৫০। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ মোহাম্মাদ  আসাদুজ্জামান  তপন,নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহাফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা,শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিশ্চিন্তপুর চরপাড়া গ্রেফতার  আংতকে পুরুষ শুন্য ।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ