ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডিএলএ পাইপার স্কলারশিপ পেলেন শিবচরের সোহানা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৫-৫-২০২৩ বিকাল ৬:৪
চলতি বছরের ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ অর্জন করেছেন শিবচরের মেধাবী শিক্ষার্থী আফরিন সোহানা।
 
সে শিবচর উপজেলার মাদবরেরচরের আবদুল মান্নান চৌধুরীর মেয়ে।বাবা মায়ের দুই সন্তানের মধ্যে সোহানা ছোট। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। এর আগে সোহানা রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।
 
বুধবার (৩ মে) ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপের এল্যামনাই কল্যাণ চক্রবর্তী, গ্লোবাল স্কলারশিপ ম্যানেজার মিথুসি মোরবোদির বরাত দিয়ে এ তথ্য  জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম ডিএলএ স্কলারদের একজন।
 
ডিএলএ পাইপার বিশ্বের শীর্ষ আইন সেবাদানকারী। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিক জুড়ে ৪০ টিরও বেশি দেশে আইনজীবীদের সাথে নিয়ে এরা বিশ্বব্যাপী কাজ করছেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের সহযোগিতায়, স্কলারশিপ প্রোগ্রামটি, এই শিক্ষার্থীদের শিক্ষার শেষ দুই বছরের শিক্ষা ব্যয়, বিদেশ ভ্রমণ সহ ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয়, চিকিৎসা এবং অন্যান্য খরচ সহ এই শিক্ষার্থীর জন্য একাডেমিক সমস্ত খরচ বহন করবে। বিদেশে ফেলোশিপ প্রোগ্রাম এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লিডারাশিপ ডেভোল্যাপমেন্ট কোর্সে অংশগ্রহণ করবেন এই বৃত্তির আওতায়।
 
স্কলারশিপ অর্জনের পর নিজের অনুভুতি প্রকাশ করে আফরিন  বলেন, "ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ পাওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সুযোগটি আমাকে আমার শিক্ষাকে আরও এগিয়ে নিতে এবং আমার স্বপ্নগুলিকে অনুসরণ করতে সক্ষম করবে। আমি ডিএলএ পাইপারের উদারতা দ্বারা নম্র হয়েছি এবং আমি এই অবিশ্বাস্য সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব।'
 
সোহানার বাবা আবদুল মান্নান চৌধুরী বলেন,'মেয়েটি স্কলারশিপ পাওয়ায় আমরা আনন্দিত।সে ব্যারিষ্টার হতে চাই।আমরা সবাই চেষ্টা করছি সে যেন তার লক্ষ্যে পৌছাতে পারে।আপনারা সকলে দোয়া করবেন।'
 
 
এছাড়াও এ বছর  নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাশরুর আহমেদ যিদান নামে আরো এক শিক্ষার্থী এই স্কলারশিপ অর্জন করেন।সে ওই বিশ্ববিদ্যালয়ের  ৪র্থ বর্ষের আইন বিভাগের ছাত্র।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার