রায়গঞ্জে রক্তদান সংগঠনের মাসিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবামূলক রক্তদাতা ‘ফুলজোড় রক্তদান'সংগঠনের মাসিক সভা ও স্বেচ্ছাসেবীদের মাঝে ২টি ক্যাটাগরিতে সম্মাননা বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ মে) বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইঁয়গাতি হুসাইন ইংরিশ কেয়ার কোচিং সেন্টারে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠাতা মো. সাঈদী হাসান সাগরের সভাপতিত্বে ও এডমিন একরামুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানবিক ডাঃ অসিম কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুলজোড় রক্তদান সংগঠনের সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সদ্য শেষ হওয়া রমজান মাসেও রক্তদানের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে পেরেছো। তোমাদের এই রক্ত যোগাড় করে রোগীর কাছে পৌছে দেওয়া মোটেও সহজ কাজ ছিলোনা। তোমাদের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের ফলে তা করতে পেরেছো বলে মনে করি।
তিনি এসময় সকল রক্তদাতা এবং রক্তদাতা প্রস্তুতকারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে এপ্রিল মাসে ফুলজোড় রক্তদান সংগঠনের সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী গণমাধ্যম কর্মী হাফিজুর রহমান হাফিজ, ফেসবুক পেইজ ও গ্রুপে সর্বাধিক লাইক, কমেন্ট এবং শেয়ার করে ‘ফেসবুকে শীর্ষ অবদানকারী’র সম্মাননা পুরস্কার পান রনি খন্দকার ও মুসফিকা জাহান মিম ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা কাজল দাস,সানজিদুল ইসলাম জুয়েল,গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির,এডমিন প্যানেলের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ ফুলজোড় রক্তদান সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আসা সকল সদস্যবন্দ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied