মাদারীপুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ
প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় থাকা কৃষকের সাহায্য করছেন ডাসার উপজেলা ছাত্রলীগের কর্মিরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
আজ শনিবার ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ডাসার উপজেলার দর্শনা গ্রামের কৃষক মোবারক শেখের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে ডাসার উপজেলায় ধান কাটা কর্মসূচির সূচনা করেন। এতে কৃষক মোবারক শেখ খুশি হয়ে ডাসার উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম জাহিদ হাসান সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন সহ-সভাপতি মুনীর চৌধুরী, কাজী নাফিস ফুয়াদ, শরীফ আশিক, ওহিদুল, যুগ্ন সাধারন সম্পাদক, শ্রাবন খান সজীব, জহিরুল মাতুব্বর জহির, মুমতাজুল কবির নাফিউ রাসেদ মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজল মৃধা, ছাত্রলীগ নেতা সাইফুল, অমিত,হাবিবুল আকন আবু সাঈদ,সৈকত,রিফাত,সুজনসহ অসংখ্য ছাত্রলীগের কর্মি উপস্থিত ছিলেন।
ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সদস্যরা অসহায় সাধারন কৃষকের জমির পাকা ধান কেটে তুলে দিচ্ছি। যেসব কৃষক, শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ডাসার উপজেলা ছাত্রলীগের কর্মিরা তাদের ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম আমরা শুর করেছি এবং এ কর্মসুচি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
Link Copied