ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুদকের চার্জশিট


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৬-৫-২০২৩ বিকাল ৭:৩

সাতক্ষীরা সিটি  কলেজে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে জুনিয়র শিক্ষককে এমপিওভুক্তিকরণের অভিযোগে এক মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগপত্রে অবৈধভাবে এমপিওভুক্ত হয়ে চার শিক্ষকের বেতন-ভাতা বাবদ সরকারের ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। গত বুধবার এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান জানান, শিগগিরই আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হবে।
অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, দর্শন বিভাগের প্রভাষক শেখ নাসির আহমেদ এবং হিসাববিজ্ঞানের প্রভাষক অরুণ কুমার সরকারকে।
জালিয়াতি, প্রতারণা ও তথ্য গোপনের মাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জুনিয়র ওই চার শিক্ষককে এমপিওভুক্তিকরণের অভিযোগে অধ্যক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে গত বছরের ৯ মার্চ দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। এরপর দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়কে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত এক বছর তদন্ত শেষে স¤প্রতি কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনে এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করলে দুদক তা অনুমোদন দেয়।৷

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা